দিনাজপুর

দিনাজপুরের হিলিতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

হিলি প্রতিনিধি: সারাদেশের ন্যায় সীমান্তবর্তী হিলিসহ ইউনিয়ন পর্যায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

হাকিমপুর উপজেলা বোয়ালদাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, হিলি সীমান্তবর্তী এই উপজেলার ২৬ হাজার ১শ ৪৮ জন ৯ মাস থেকে ১৫ বছর সকল বয়সী শিশুদের এসব টিকা দেওয়া হচ্ছে।

উদ্বোধনের প্রথম দিনে ৬ টি স্কুলে ১ হাজার ৬৪ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে এবং ১ মাস চলবে টিকা দান কর্মসূচি।

এই বিভাগের আরও সংবাদ