ব্রাহ্মণবাড়িয়া

আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ১৫ অক্টোবর

ঐতিহ্যবাহী তেতৈয়া -ফুলতলী গ্রামবাসীর উদ্যোগে আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং এর মেগা ফাইনাল ১৫ অক্টোবর বুধবার বিকালে কসবা সরকারি উচ্চ বিদ্যালয় (তেতৈয়া ) মাঠে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন  আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া,ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) ধানের শীষের কান্ডারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন  ওসমান হারুন অর রশিদ, শাহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কসবা উপজেলা বিএনপি। প্রধান পৃষ্ঠপোষকঃ মোঃ সাহিদুল খাঁ।

এই বিভাগের আরও সংবাদ