বাগেরহাট

বেনাপোলে বিজিবির অভিযানে ৯ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র সদস্যরা অভিযান চালিয়ে ৯ পিস স্বর্নের বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক পাচারকারিকে আটক করেছে।

বুধবার (৮ অক্টোম্বর) দুপুর ১ টার দিকে পুটখালি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের কাদের আলীর ছেলে।

এই বিভাগের আরও সংবাদ

২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম পিএসসি জানান, গোপন সংবাদে পুটখালী বিওপি’র একটি টহল দল ওই সীমান্তের আওতাধীন পাকা রাস্তার পাশে অভিযান চালিয়ে মনিরুজ্জামান আটক করেন।পরে তার হেফাজত থেকে ৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয় ।যার ওজন ১কেজি ৪৯ গ্রাম। সিজার মূল্য এক কোটি আশি লক্ষ বায়ান্ন হাজার দুইশত একচল্লিশ টাকা।

তিনি আরো জানান, স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিস, যশোর জমা এবং আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ