সিরাজগঞ্জ

শাহজাদপুরে ৩২০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ৩২০০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে ওসি আসলাম আলীসহ থানা পুলিশের একটি দল শাহজাদপুর পৌরসদরের দ্বারিয়াপুর মোদক পাড়া মহল্লায় অভিযান চালিয়ে ৩২০০ পিস ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

গ্রেফতারকৃতরা হলেন মাদক কারবারি দ্বারিয়াপুর মোদক পাড়পাড়ার মজনু বিশ্বাসের ছেলে জুয়েল বিশ্বাস (৩৫), মান্নান বিশ্বাসের ছেলে সবুজ বিশ্বাস (৪৪) ও পাড়কোলা মধ্যপাড়া গ্রামের আব্দুল খালেক খন্দকারের ছেলে মাসুম রানা রুপম (৪২)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেল হাজতে প্রেরণ করেন শাহজাদপুর থানা পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ