কালীগঞ্জে বিএনপির হাটসভা ও কর্মীসভা; ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের আহ্বান


মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কালীগঞ্জে হাটসভা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বারোবাজার ইউনিয়নের মঙ্গলপৈতা বাজারে ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে হাটসভা এবং বিকাল ৫টায় ১নং ওয়ার্ডের ব্যালাট গ্রামে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
দুটি সভাতেই সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-০৪ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাল্টু, উপজেলা বিএনপির সাবেক সদস্য প্রভাষক আবদুল মাজেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আনসার আলী, জেলা যুবদলের সদস্য শহিদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম।
এছাড়াও বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল সংখ্যক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হামিদুল ইসলাম হামিদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন “তারেক রহমানের দেওয়া জনগণের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্যই আমাদের আজকের এই সংগ্রাম। কালীগঞ্জের প্রতিটি গ্রাম-গঞ্জে এই বার্তা পৌঁছে দিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে।”





