বাগেরহাট

রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপন করলেন বিএনপি নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম

সুমন,স্টাফ রিপোর্টারঃ রামপালে পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপনের উদ্বোধন করলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় দীর্ঘ ৫৭ বছর পরে এ গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে পানি সমস্যার সমাধান করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

বালিকা বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা লায়ন ডক্টর শেখে ফরিদুল ইসলামের ভাই শেখ মারুফ বিল্লাহের উদ্যোগে নলকূপটি স্থাপন করা হয়। নলকূপ স্থাপনের মধ্য দিয়ে বিদ্যালয়ের সুপেয় পানির সমস্যার সমাধান হওয়ায় উচ্ছসিত শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক শামীমা পারভিন দীর্ঘ ৫৭ বছরের সমস্যার সমাধান করায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ও বিদ্যালয়ের সভাপতি শেখ মারুফ বিল্লাহর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে বিএনপির এই নেতা বিদ্যালয়ের চত্তরে দুইটি ফলদ ও বনজ গাছ রোপন করেন।

এ সময়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান পিয়াল, বিদ্যালয়ের শুভানুধ্যায়ী এম, এম মহিতুর রহমান, শিক্ষক মো. হাদিউজ্জামান, শাকুর শেখসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ