বাগেরহাট

গণহত্যা ও জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে অবস্থান জানিয়ে মোংলায় সাইকেল র‍্যালি

সুমন,স্টাফ রিপোর্টারঃ গণহত্যা ও জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে অবস্থান জানিয়ে মোংলায় সাইকেল র‍্যালি হয়েছে। শুক্রবার(১৯ সেপ্টেম্বর) সকালে মিঠাখালী বাজারে এ সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর মোংলার নেতা জানে আলম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ।

এই বিভাগের আরও সংবাদ

সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ বলেন, প্রকৃতি ও স্থানীয় জনগোষ্ঠীর সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য রূপান্তরের মাধ্যমে চলমান বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে মানুষ এবং পৃথিবীর জন্য একটি কার্যকর নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে হবে।

জীবাশ্ম জ্বালানি এবং ক্ষতিকর প্রকল্পসমুহ বন্ধ করে ভবিষ্যৎ সুরক্ষার জন্য জলবায়ুতে অর্থায়ন করতে হবে। টেকসই জীবন-জীবিকা নিশ্চিত করতে হবে। প্রাকৃতিক বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। পৃথিবী ব্যাপী সামরিকীকরণ বন্ধ করতে হবে। ন্যায় বিচারের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

এসময়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ মোংলার সভাপতি মোঃ শাহ আলম শেখ, পরিবেশকর্মী হাছিব সরদার,নাজমুল হক, মাহারুফ বিল্লাহসহ অরো অনেকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ