অবৈধ মৎস্য আহরন রোধ ও বনজ সম্পদ রহ্মায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড


সুমন,স্টাফ রিপোর্টারঃ অবৈধ মৎস্য আহরণ রোধ ও বনজ সম্পদ রক্ষায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।
গকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
কোস্টগার্ড জানায়, বৃহস্পতিবার সকাল ১০ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী, কয়রা, রূপসা, শরণখোলা ও নলিয়ান কর্তৃক সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের বিভিন্ন এলাকায় জেলেদের মাঝে জনসচেতনতামূলক আলোচনা সভা করা হয়। সভায় উপস্থিত জেলেদের অবৈধভাবে দেশের জলসীমা অতিক্রম না করা, অবৈধ মৎস্য আহরণ ও অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকা, বনজ সম্পদ সংরক্ষণ এবং নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং আইন-শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।





