বগুড়া

শাহজাদপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে গলায় ফাঁস নিয়ে জামাল সরদার নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে।

আজ (১৬ সেপ্টেম্বর) মঙ্গলবার ভোরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বাতিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল সরদার বাতিয়ারপাড়া গ্রামের মৃত ধনি সরদারের ছেলে।

এই বিভাগের আরও সংবাদ

এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোর ৫টায় ফজরের নামাজ পড়ার জন্য বাহির থেকে অযু করে ঘরে ডুকে তার নিজ ঘরে আরার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। তার স্ত্রী ভারসাম্যহীন। স্ত্রীর চিৎকারে এলাকাবাসী তার বাড়িতে ছুটে এসে ঘরে ঢুকে দেখতে পায় জামাল সরদার আরার সাথে ঝুলছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ