মাগুরায় প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট ও সেরা রিপোর্টার পুরস্কার প্রদান


মতিন রহমান, মাগুরা : মাগুরা আন্ত প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট মাগুরা স্টেডিয়ামে আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত পর্বে শালিখা উপজেলা প্রেসক্লাব ফুটবল দল শূন্য এক গোলের ব্যবধানে মাগুরা জেলা প্রেসক্লাব দলকে পরাজিত করে।
টুর্নামেন্টে মাগুরা শালিকা শ্রীপুর ও মোহাম্মদপুর প্রেসক্লাব অংশ নেয়। প্রেসক্লাব টুর্নামেন্টের উদ্বোধন করেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী আফজাল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাগুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। কৃষিবিদ গুরুপ ও ইমপ্রিয়্যাল রিয়েল এস্টেট এর টুর্নামেন্টের সহযোগিতা করেন।
টুর্নামেন্টের শুরুতে মাগুরা প্রেসক্লাব শ্রীপুর প্রেসক্লাব কে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। দ্বিতীয় পর্বের শালিকা প্রেসক্লাব ও মোহাম্মদপুর প্রেসক্লাবকে এক শূন্য গোলে পরাজিত করে।
দুপুরে জুলাই আগস্ট শহীদ ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনের দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়া মাগুরা প্রেসক্লাবের আয়োজনে আগস্ট ২০২৫ এ নিজ নিজ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে তার সাংবাদিককে পুরস্কৃত করা হয়। টেলিভিশন প্রতিবেদনে এন টিভির মাগুরা স্টাফ করসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিক, নাগরিক টেলিভিশনের মতিন রহমান, জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে দৈনিক মানবজমিনে মাগুরা প্রতিনিধি শাহীন আলম তুহিন, ডেইলি ফাইনান্সিয়াল এক্সপ্রেস লিটন ঘোষ সেরা প্রতিবেদক হিসেবে পুরস্কৃত হন।
বিজয়ীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন মাগুরা জেলা প্রশাসক মোঃ ফরিদুল ইসলাম।





