পটুয়াখালী

বড়বাইশদিয়া ইউনিয়নে স্বেচ্ছায় ১ কিলোমিটার রাস্তা মেরামত

এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা এলাকায় রবিবার সকালে এক ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। রাজনৈতিক কর্মসূচির বাইরে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় নেতা কর্মীরা সক্রিয় অংশ নেন রাস্তা মেরামতের কাজে। প্রায় ১ কিলোমিটার দীর্ঘ খানাখন্দ সড়কটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার করেন তারা। নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ বলে জানান সংশ্লিষ্টরা।

বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামের ৫ নং ওয়ার্ডের স্লুইজ ঘাট থেকে কাজিরহাওলা পর্যন্ত সড়কটি ছিল জনসাধারণের চলাচলের অনুপযোগী ছিল।

বড়বাইশদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার মল্লিক বলেন,

এই রাস্তাটি জনসাধারনের চলাচলের অনুপোযোগী ছিল। আমাদের নেতা-কর্মীরা সম্পূর্ন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই রাস্তাটি মেরামত করে জনগনের চলাচলের উপযোগী করে তুলেছে। ফলে এই এলাকার সাধারন জনগন এর সুফল ভোগ করবে।তিনি বলেন, আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, হেলাল আহমেদ কাউসার ও যুবদল নেতা সাইদুল গাজী এবং বড়বাইশদিয়া ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক আমানুল্লাহ আরমান প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ