পঞ্চগড়

পঞ্চগড়ে বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশনের উদ্দ্যোগে সেলাই মেশিন বিতরণ

আল মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃপঞ্চগড়ে বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশনের সহায়তায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকান প্রবাসী আব্দুল হালিম রবি’র অর্থায়নে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

শুক্রবার (১২সেপ্টেম্বর) দুপুরে জেলার সদর উপজেলার কনিকা ব্লাড ব্যাংকের সামনে অসহায় ১০ জন মহিলার কাছে এই সেলাই মেশিন বিতরন করা হয়। ফাউন্ডেশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ আশিক হাসান সদস্য নাইম ইসলাম উপস্থিত থেকে এই সেলাই মেশিন বিতরণ করেন।

এই বিভাগের আরও সংবাদ

ফাউন্ডেশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ আশিক হাসান বলেন, আমাদের এই বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকান প্রবাসী আব্দুল হালিম রবি ভাই এর অর্থায়নে এই সেলাই মেশিন শুধু নয়, উনার টাকায় জেলার অসহায় মানুষদের সকল ধরনের সহায়তা করে আসছি এবং আগামীতেও করা হবে।

এই বিভাগের আরও সংবাদ