ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধ স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন

শহীদ মীর মুগ্ধের স্মরণে আয়োজিত “শহীদ মীর মুগ্ধ স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ভোলাচং ফুটবল মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়l উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় হাজী আব্দুর রহিম একাদশ ও কুড়িঘর ভয়েজ ক্লাব একাদশ। খেলায় কুড়িঘর ভয়েজ ক্লাব একাদশ ২-১ গোলে জয়লাভ করে।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন শহীদ মীর মুগ্ধের পরিজন ও সাবেক ছাত্রনেতা মীর মুস্তাফিজুর রহমান বাবুল। প্রধান অতিথি ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম (মিথিল)। তিনি বলেন, “মীর মুগ্ধ ছিলেন এক সময়ের ফুটবলার ও স্কাউট সদস্য। দেশের জন্য কাজ করতে গিয়ে তিনি সর্বশেষ জীবন উৎসর্গ করেছেন।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভি.পি. এমদাদুল হাসান, সাবেক ভি.পি. জহিরুল ইসলাম চৌধুরী লিটন, সাবেক জি.এস. আরমান উদ্দীন পলাশ, ব্রাহ্মণবাড়িয়া কৃষকদলের সদস্য সচিব জিল্লুর রহমান, জেলা ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমান শাহিন প্রমুখ।

স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও যুবসমাজের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

এই বিভাগের আরও সংবাদ