বাগেরহাট

বাগেরহাটে চার আসন পুনর্বহালের দাবিতে ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন চলছে

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের আজ দ্বিতীয় দিন চলছে। বুধবার সকাল থেকে শুরু হওয়া এ হরতাল আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

হরতালের কারণে বুধবার সকাল থেকেই জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল দোকানপাটও বন্ধ রয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটিতে নামিয়ে আনার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, সেটি জনগণের স্বার্থবিরোধী ও অযৌক্তিক। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং চারটি আসন বহালের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করা হচ্ছে। হরতাল চলাকালে জেলার সাধারণ মানুষকে অযথা এক উপজেলা থেকে অন্য উপজেলায় রিকশা, ভ্যান কিংবা গাড়িতে যাতায়াত না করার আহ্বান জানিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। তাদের দাবি, আন্দোলন সফল করতে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

এই বিভাগের আরও সংবাদ

হরতাল চলাকালে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এই বিভাগের আরও সংবাদ