খুলনা

খুলনায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

খুলনা ব্যুরো : মাদক মামলায় খুলনার এক‌টি আদালত মোঃ বারেক আকন নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। পাশাপা‌শি তাকে ৫ হাজার টাকা জ‌রিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসা‌মী আদালতে উপ‌স্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামী খালিশপুর থানাধীন নেভি চেকপোস্ট আমজাদের বাড়ির ভাড়াটিয়া আনসার আকন ওরফে আহমেদ আকনের ছেলে।

৩১ আগষ্ঠ রবিবার খুলনার অ‌তি‌রিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সু‌মি আহমেদ উক্ত রায় ঘোষণা ক‌রেন। উক্ত আদালতের বেঞ্চ সহকারি শুভেন্দু রায় চৌধুরী রায়ের বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন ।

আদালতের সুত্রে আরও জানা যায়, ২০১৫ সালের ১৭ জুন রা‌ত পৌনে ১ টার দিকে পু‌লিশ গোপন সংবা‌দের মাধ্যমে জানতে পারে খা‌লিশপুর থানাধীন তিতুমীর রো‌ড সংলগ্ন এ ওয়ান স্টোরের সামনে ক‌তিপয় ব্যক্তি মাদক বি‌ক্রির উদ্দে‌শ্যে অবস্থান করছে। এমন সংবা‌দের ভি‌ত্তি‌তে সেখানে অ‌ভিযান চালালে উপ‌স্থিত কয়েকজন পা‌লিয়ে গেলেও বারেক পু‌লি‌শের হা‌তে আটক হয়। এ সময় তার হাতে থাকা ব্যাগ থেকে পু‌লিশ ৩০ বোতল ফে‌ন্সি‌ডিল উদ্ধার করে। একই রাতে খা‌লিশপুর থানার এসআই মোঃ আলতাফ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও সংবাদ