পটুয়াখালীতে হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এম এ ইউসুফ আলী: হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ জাতীয় সংসদে পাস হওয়া সত্ত্বেও নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকদের হয়রানী, ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে পটুয়াখালী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, শিক্ষিকা, চিকিৎসক ও ছাত্রছাত্রীদের আয়োজনে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন,পটুয়াখালী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা মোঃ ফিরোজ আহমেদ।
বক্তারা বলেন, বিএমডিসি কর্তৃক হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
হোমিওপ্যাথিক চিকিৎসকগণের নিজস্ব আইন বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ মেনে চলবে। বিএমডিসির আইনে হোমিওপ্যাথিক চিকিৎসা চলবে না



