বাগেরহাট

তারুণ্যের উৎসবে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটে “তারুণ্যের উৎসব–২০২৫” উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বিকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমদ।

এই বিভাগের আরও সংবাদ

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেন।

প্রতিযোগিতায় জেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। অনূর্ধ্ব–১৭ বালিকা বিভাগে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় এবং বালক বিভাগে বৈটপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সুস্থ বিনোদনের দিকে ধাবিত করবে এবং মোবাইল আসক্তি হ্রাস করবে।

বিশেষ অতিথি ভাস্কর দেবনাথ বাপ্পি বলেন, যারা বিতর্ক করে তারা ভালো ছাত্র হয় আর যারা খেলাধুলা করে তারা সুস্থ ও আদর্শ নাগরিক হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মঈনুল ইসলাম, জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ