বাগেরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব উপলক্ষে দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শহরের দশানী যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ মহিদুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোহাঃ সাদেকুল ইসলাম এবং যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমদ।
এসময় বাগেরহাট পৌরসভার ৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেড় শতাধিক শিক্ষার্থী দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।





