খুলনা

খুলনার আফিলগেট রেলক্রসিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ২০ আগস্ট বুধবার ভোর ৫টার দিকে খুলনা-মোংলা বাইপাস সড়কের খানজাহান আলী থানাধীন আফিল গেট রেল ক্রসিং এর কাছে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় । এ সময় ট্রাক চালক ও হেলপার সামান্য আহত হয় বলে জানা যায়।

মোংলা থেকে আগত যশোরগামী ফাইভ রিংস সিমেন্ট বোঝাই একটি ট্রাক খুলনা-মোংলা বাইপাস সড়কের আফিল গেট রেল ক্রসিং এর কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশের খাদে পড়ে যায়।

এ সময় ট্রাক চালক মোহাম্মদ তমাল ও হেলপার মোঃ সুমন সামান্য আহত হয়েছে বলে জানা যায়।

এই বিভাগের আরও সংবাদ