আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ২০ আগস্ট বুধবার ভোর ৫টার দিকে খুলনা-মোংলা বাইপাস সড়কের খানজাহান আলী থানাধীন আফিল গেট রেল ক্রসিং এর কাছে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় । এ সময় ট্রাক চালক ও হেলপার সামান্য আহত হয় বলে জানা যায়।
মোংলা থেকে আগত যশোরগামী ফাইভ রিংস সিমেন্ট বোঝাই একটি ট্রাক খুলনা-মোংলা বাইপাস সড়কের আফিল গেট রেল ক্রসিং এর কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশের খাদে পড়ে যায়।
এ সময় ট্রাক চালক মোহাম্মদ তমাল ও হেলপার মোঃ সুমন সামান্য আহত হয়েছে বলে জানা যায়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com