দেশে আইন-শৃংন্খলার অবনতি ঘটছে: এ্যাডঃ আহমেদ আযম খান


বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বিএনপি’র ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আহমেদ আযম খান বলেছেন,দেশে বিভিন্ন জায়গায়ই আইন-শৃংন্খলার অবনতি ঘটছে,উপদেষ্টাদের নিয়ে নানা ধরনের কথা হচ্ছে।এসব ক্ষেত্রে সরকারকে কঠোর হতে হবে। সরকার যদি এই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে কঠোর ভাবে মোকাবেলা না করেন তবে নির্বাচনের পরিবেশ সম্পূন্নরূপে নষ্ট হয়ে যাবে। সরকারকে বুঝতে হবে এটা পরিকল্পিত।
গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকেই বিএনপি নির্বাচনের দাবী করে আসছে।সরকার শেষ পর্যন্ত আমাদের তথা আপামর জনদাবীর প্রতি শ্রদ্ধা রেখে আগামী ফেব্রুয়ারীর মাঝামাঝি নির্বাচনের ঘোষনা দিয়েছেন।কতিপয় রাজনৈতিক দল নির্বাচনের ঘোষনাকে গ্রহন করতে না পেরে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে।

শনিবার (১৬ আগষ্ট) সকালে বাসাইল মডেল মসজিদ হলরুমে উপজেলা মহিলা দল আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,পুরো জাতিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিকূল পরিবেশ থেকে নির্বাচনের দিকে দেশকে নিতে হবে। তা নাহলে দেশের জন্য অত্যন্ত অমঙ্গল ।সার্বিক স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অতি জরুরী।সরকারের জন্য একটি ভালো নির্বাচন করা চ্যালেঞ্জের বিষয়।এই চ্যালেঞ্জ সরকার যদি গ্রহন না করে তবে তা যে জাতীর জন্য অকল্যান হবে, শুধু তাইনা সরকারকেও কিন্তু ব্যর্থ হতে হবে।আমরা চাইনা গণঅভ্যুত্থান পরবর্তী এই সরকার ব্যর্থ হোক।
উপজেলা মহিলা দলের সভানেত্রী রাশেদা সুলতানা রুবি’র সভাপতিত্বে কর্মি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মর্জিনা বেগম, বাসাইল পৌর মহিলা দলের সভাপতি রোকসানা খান, সাধারণ সম্পাদক নাজমা বেগমসহ অন্যরা।





