বাগেরহাট

মোংলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় বিএনপির চেয়ারপারসন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালিত হয়েছে।

শুক্রবার (১৫ আগষ্ট) বিকালে মোংলা পৌর বিএনপির আয়োজনে মাদ্রাসা রোডস্থ অস্থায়ী কার্যলয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বাদ জুমা শহরের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো: জুলফিকার আলী বলেন, দীর্ঘ আন্দোলন এবং ত্যাগের বিনিময়ে অর্জিত নয়া এই স্বাধীনতার সুফলকে কাজে লাগিয়ে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে এবং আইনের শাসনের পথ বেয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানতে সুসংহত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় অন্যানের মধ্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো: খোরশেদ আলম, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ