খুলনা

জাতীয় যুব পুরস্কার পেলেন খুলনার মেয়ে তানজিলা

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে জাতীয় যুব পুরস্কার অর্জন করেছেন খুলনার কৃতী তরুণী তানজিলা খাতুন। সফল আত্মকর্মী হিসেবে এ স্বীকৃতি লাভ করেন তিনি।

১৪ আগষ্ঠ বৃহস্পতিবার তিনি খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় খুলনা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মোস্তাক উদ্দীন, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং তানজিলা খাতুনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে আরও সাফল্যের জন্য শুভকামনা জানানো হয়।

এই বিভাগের আরও সংবাদ