খুলনা

খুলনার দিঘলিয়ায় ৪ রাউন্ড গুলিসহ আটক ১

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা জেলার দিঘলিয়া থানা পুলিশের ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিশেষ অভিযানে দিঘলিয়া সদর ইউনিয়ন এর দেয়াড়া এলাকা থেকে ৪ রাউন্ড গুলি সহ একজন কে আটক করেছে পুলিশ।

এব্যাপারে কথা হয় দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) এইচ এম শাহীনের সঙ্গে। তিনি মুঠোফোনে তরঙ্গ নিউজ প্রতিবেদককে বলেন, চলমান অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এর নেতৃত্বে একটি আভিযানিক টিম দেয়াড়া গ্রামে অভিযান চালিয়ে খালেক শেখ এর পুত্র আমিরুল শেখ (৩৪) কে আটক করে এসময় আমিরুল এর দেখানো মতে তার বাড়ির সিড়ির চিল কোঠা থেকে ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। এবং রাত ১ টার দিকে আমিরুল কে দিঘলিয়া থানায় আনা হয়।

এবং দিঘলিয়া থানা পুলিশের একটি চৌকস টিম উক্ত গুলির অস্ত্র আছে কিনা তা বের করার জন্য অভিযান পরিচালনা করেন। ওসি শাহীন আরও বলেন, আটককৃত আমিরুলের বিরুদ্ধে মামলা হয়েছে ।

এই বিভাগের আরও সংবাদ