ঘোড়াঘাটে যুব দিবস পালিত


ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে র্যালি, যুব ঋণের চেক বিতরণ, পরিস্কার পরিচ্ছন্নতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে র্যালি শেষে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মোঃ রেজার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার ওসি মোঃ নাজমুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খালিদ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, জাতীয় যুব পুরুস্কার প্রাপ্ত সংগঠক আবু সায়াদ চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে যুব সংগঠক মহসিনা সহ অনেকে বক্তব্য রাখেন।





