মাগুরা

মাগুরায় বিনা উদ্ভাবিত বিনাধান-১৯ বিনাধান-২১, ব্রিধান-৪৮ এর মাঠ দিবস

মতিন রহমান , মাগুরা: মাগুরায় বিনা উদ্ভাবিত আউশ ধানের উন্নত জাত বিনাধান-১৯ এর সাথে বিনাধান-২১ ও ব্রিধান-৪৮ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) উপকেন্দ্র মাগুরার আয়োজনে সোমবার বিকালে মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এসময় মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি কথা বলেন বিনা ময়মনসিংহ মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।

এই বিভাগের আরও সংবাদ

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পিএসও এবং বিনা ময়মনসিংহ প্রকল্প পরিচালক ড.মো. মাহবুবুল আলম তরফদার, বিনা ময়মনসিংহ পিএসও এবং উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, মাগুরা বিনা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ ড. সুশান চৌহান, মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তোজাম্মেল হক সহ উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণীরা।

মাগুরা সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও বিনা ‘র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে মাঠ দিবসের অনুষ্ঠানে বিনা উদ্ভাবিত আউশ ধানের উন্নত জাত বিনাধান-১৯’ বিনাধান-২১’ ব্রিধান-৪৮ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ নিয়ে আলোচনা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ