পটুয়াখালী

শশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়ায় শশুর বাড়ির ঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎতারিত হয়ে ইমন মৃধা নামে (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির নাচনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমনমৃধা পার্শ্ববর্তী উপজেলা আমতলীর সিকান্দার খালির চারঘাট গ্রামের বাসিন্দা নিজাম মৃধার ছেলে।

নিহতর শশুর আবুল কালাম জানান, তার বসত ঘর নিচু হওয়ায় লোকজন নিয়ে উঁচু করতে সবার সঙ্গে সহযোগিতা করছিলেন ইমন। কিন্তু হঠাৎই ঘরের টিনের চালা হয়তো কোন বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায়। এসময় জামাতা ইমন বিদ্যুতায়িত হয়। পরে উপস্থিত সকলে টের পেয়ে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। তবুও বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও সংবাদ