পুঠিয়ায় অজ্ঞাত প্রাণীর আক্রমণে আহত ৪ রামেক হাসপাতালে ভর্তি


ব্যুরো রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়ায় অজ্ঞাত হিংস্র প্রাণীর কামড়ে তিন জন ব্যাক্তি গুরুতর আহত হয়েছে। বর্তমানে তাদেরকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার উপজেলার বানেস্বর ইউনিয়নের শিবপুর গ্রামে। আহত ব্যাক্তিরা হলেন ১.মোঃ খালেক(৪৫),,চায়ের দোকান,২.মোঃ মোমিন(৪০) ভ্যানচালক, ৩. মোঃ রশিদ মিয়া( ৫০) (শ্রমিক) সকলেই শিবপুর একই গ্রামের বাসিন্দা। প্রত্যাক্ষ্যদর্শীরা বলেন,,গতকাল হয়েনার মতো দেখতে একটি হিংস্র প্রাণী আকস্মিক ভাবে আক্রমণ করে। ভয়ে কেও কাছে যায়নি এবং তাদের উদ্ধারেও কেও এগিয়েও আসেনি। এলোপাতাড়ি ভাবে যাকে পারছে তাকেই আক্রমণ করছে আবার পালিয়ে যাচ্ছে। বর্তমানে আমরা অজানা আতংকে আছি।
একই গ্রামের ইসমাইল হোসেন বলেন, কখন কোথা থেকে এসে হঠাৎ আবার যদি কাওকে আক্রমণ করে এই ভয়ে আছি। এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রফিকুল ইসলাম বলেন, এই ধরণের প্রাণী এই এলাকাতে বিরল,অনেক সময় হয়ে থাকে পাগলা শিয়াল এ ধরনের আক্রমণ করে থাকে। দিনে অথবা রাতে,মানুষকে অথবা পশুপাখি কেউ পেলে হামলা করে থাকে। তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে এটি পাগল হয়ে যাওয়া একটি শিয়ালের কাজ হয়ে থাকবে।



