মাগুরা

মাগুরায় কলা বিক্রেতাকে গলাকেটে হত্যা

মতিন রহমান, মাগুরা: মাগুরা শহরের ছায়াবীথি সড়কের ঋষিপাড়ায় ভজন গুহ (৫৫) নামে এক কলা বিক্রেতাকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, রাত ১১টার দিকে আমরা খবর পাই ছায়াবীথি সড়কে ঋষিপাড়ায় সড়কের পাশে একজনের গলাকাটা অবস্থায় মরদেহ পড়ে আছে। তাৎক্ষণিক সদর থানার অফিসার ইনচার্জ ও ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করি। পরে জানা যায়, নিহত ব্যক্তি ভজন গুহ পেশায় একজন কলা বিক্রেতা। তিনি গত চার মাস ধরে ঋষিপাড়ায় পরিবার নিয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

এই হত্যাকাণ্ডের ঘটনায় ওই এলাকার আবির নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার বাড়ি থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।

লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হলো তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ