দিনাজপুর

ঘোড়াঘাটে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালিত

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুর ঘোড়াঘাটে ট্রাফিক বিভাগ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে এক বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত এ অভিযানে ঘোড়াঘাটে অবস্থিত ওসমানপুর সেনাক্যাম্প ও ২৫ বীর সাপোর্ট ব্যাটেলিয়নের মেজর মো. আব্দুল আহাদ, ক্যাপ্টেন মার্জিউল হক সাফিন ও দিনাজপুর ট্রাফিক বিভাগের টি.এস.আই আবুল কালাম আজাদ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়।সেই সাথে বৈধ কাগজপত্র যাচাই এবং চালকদের নিরাপত্তা সরঞ্জাম, বিশেষ করে হেলমেট পরিধান সংক্রান্ত নিয়ম মেনে চলার বিষয়গুলো কঠোরভাবে পরীক্ষা করা হয়।

অভিযানের বিষয়ে দিনাজপুর ট্রাফিক বিভাগের কর্মকর্তা টি.এস.আই আবুল কালাম আজাদ জানান বিভিন্ন অনিয়মের কারণে ১০ জন চালককে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ