বাসাইলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন


এমকে ভুইয়া সোহেল,বাসাইল(টাঙ্গাইল): সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে ‘‘প্রকৃতি ও জীবন ক্লাব’’এর উদ্দ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা দুপুরে টাঙ্গাইলের বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আকলিমা বেগম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহ¯্রাধীক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ,ওষধী এবং কাষ্ঠল গাছের চারা বিতরণ করা হয়।
প্রকৃতি ও জীবন ক্লাবের জেলা সমন্বয়কারী মুসলিম উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোছাঃ আকলিমা বেগম বলেন,বাংলাদেশকে সবুজে সাজাতে হলে সরকারের একার পক্ষে সম্ভব নয়। ‘প্রকৃতি ও জীবন ক্লাব” সরকারের সাথে যেভাবে এগিয়ে এসেছে সেভাবে সকলকেই এগিয়ে আসতে হবে,গাছ লাগাতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাবের টাঙ্গাইল জেলার উপদেষ্টা হারুন অর রশিদ, সভাপতি অধ্যাপক তরুণ ইউসুফ, সাবেক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, বিআরডিবি’র চেয়ারম্যান ফুটবলার ইউসুফ আলী খান, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞাসহ অন্যরা।





