বগুড়া

গাবতলীতে বীর মুক্তিযোদ্ধা অব: সেনা সদস্য তবিবুর রহমানের ইন্তেকাল

বগুড়ায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ তবিবুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ জুলাই রাত সাড়ে ৯ টার দিকে তিনি ইন্তেকাল করেন।

তিনি বাধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তার এক ছেলে ও চার মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহি রয়েছে। তার আদি বাড়ি সারিয়াকান্দি উপজেলার চন্দন বাইশা গ্রামে।

এই বিভাগের আরও সংবাদ

তার পরিবার সূত্র জানায়, গত ১৭ জুলাই বৃহস্পতিবার বাদ আসর তার বর্তমান বাড়ি গাবতলী উপজেলার নিশিন্দারা পাঁচ মাইল গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সারিয়াকান্দি আর্মি ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন আরাফাত সেনাবাহিনীর পক্ষে গার্ড অব অনার প্রদান করেন।

এছাড়া সারিয়াকান্দি উপজেলার নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন ।

এই বিভাগের আরও সংবাদ