টাঙ্গাইল

বাসাইলে ওয়ার্ড আ’লীগের সভাপতি গ্রেফতার

এমকে ভুইয়া সোহেলঃ টাঙ্গাইলের বাসাইলে ডেভিল হান্ট অপারেশনে আনোয়ার হোসেন ওরফে জমির নামের এক আওয়ামিলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২০জুলাই) রাত ১.৩০টার দিকে বাসাইল থানা ও সখিপুর থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

আনোয়ার হোসেন জমির বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া মাঝি পাড়া এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে এবং একই ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ।

জানা গেছে, বাসাইল থানা ও সখিপুর থানা পুলিশের সমন্বয়ে বাসাইলের ঢংপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জমিরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুুলিশ।

গত ২৭ আগস্ট সখিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সখিপুর থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ