ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও ৬ নারী, পুরুষ ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৫ জুলাই) উপজেলার বৈরচুনা সীমান্তের ৩৩৫/৩ এস পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় ভারতের পুরানগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা। এদের সীমান্তে আটক করে বিজিবি।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা দীর্ঘ দিন ধরে ভারতে অবস্থান করছিল। গত ২৩ জুন ভারতের বেলাপুর থানা পুলিশ তাদের আটক করে। শুক্রবার তাদের বিমানে শিলিগুড়ি বিমানবন্দরে আনা হয়। পরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে। আটককৃতদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, এখন পর্যন্ত আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ