পঞ্চগড়

পঞ্চগড়ের ঘাগড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

আল মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা সংবাদদাতাঃ পঞ্চগড় ঘাগড়া সীমান্তে গুলিবিদ্ধ হয়ে রাজু ইসলাম (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাজু ইসলাম পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। রবিবার (১৫ জুন) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে পরিবারের দাবি হার্টঅ্যাটাকে মৃত্যু হয়েছে তার।

রবিবার ভোর রাত আনুমানিক সাড়ে ৩ টা থেকে ৪ টার সময় বাংলাদেশ ও ভারতীয় সীমান্তের ৭৫৪ মেইন পিলার থেকে প্রায় ৩০ গজ দূরে ঘটনা ঘটে।

এই বিভাগের আরও সংবাদ

বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় বিএসএফ লক্ষ করে গুলি ছুঁড়লে হাটুতে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয় রাজু ইসলাম নামে ওই যুবক। তারা আরও জানান, নিহত রাজু ঘাগড়া সীমান্ত এলাকার ঝুলিপাড়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে। শনিবার রাতে রাজুসহ ৪-৫ জন যুবক ঘাগড়া ঝুলিপাড়া সীমান্তের কাছে গরু আনতে যান। এসময় ওই সীমান্তের বিপরীতে ভারতের কাঞ্চণজঙ্ঘা বিওপির বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে এক পর্যায়ে সবাই পালিয়ে এলেও রাজুর দুই পায়ে গুলি লাগে। ঘটনাস্থলের পাশেই রাজুর বাড়ি হওয়ায় গুলিবিদ্ধ অবস্থাতেই রাজু বাড়ি ফেরেন।

স্থানীয় ইউপি সদস্য হাসিবুল ইসলাম বলেন, আহতাবস্থায় পরিবারের সদস্যসহ স্থানীয়রা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাজু মারা যান। আমরা বিজিবিকে বারবার বলি সীমান্তে যেন কেউ যেতে না পারে। বিজিবির অবহেলার কারণে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তার পায়ে গুলি লেগেছে এটা সত্য। রোববার সকালে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ বলেন, প্রাথমিক সুরতহালে মরদেহের পাঁয়ে গুলির চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হার্ট অ্যাটাকের বিষয়টি চিকিৎসক বলতে পারবেন। এছাড়া মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

এই বিভাগের আরও সংবাদ