লালমনিরহাট

হাতীবান্ধায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আব্দুল্লাহ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ জুন) দুপুরে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়া-সারডুবি নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই এলাকার প্রভাষক দুলাল হোসেনের ছোট ছেলে৷

নিহতের পরিবার জানান, জুমার নামাজের পর আব্দুল্লাহকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন তার পরিবার। পরে সেখান থেকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এরআগে সকালে ওই পুকুরে মাছ ছেড়ে চলে যান জেলেরা।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, বিষয়টি একজন ফোন করে আমাকে জানিয়েছে। তবে সঠিক-কিনা জানি না৷ আমি সেখানে যাচ্ছি।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, বিষয়টি আমাদের কেউ অবগত করেনি। খোঁজ-খবর নিয়ে জানাচ্ছি।

এই বিভাগের আরও সংবাদ