রাজশাহী

পুঠিয়ায় আবেগঘন স্টাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

ব্যুরো প্রধান রাজশাহীঃ ফেসবুকে ব্যর্থতার পোস্ট দিয়ে রাজশাহীর পুঠিয়ায় জয় ঘোষ (১৮) নামের এক যুবক তার নিজ বাড়ির শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (৯ মে) রাতে ওই আত্মহত্যার ঘটনা ঘটে। জয়ের ফেসবুক আইডির পোস্ট গুলো দেখে ধারণা করা হচ্ছে কোন মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে।

নিহত জয় কুমার ঘোষ পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর ওয়ার্ডের ঘোষপাড়া গ্রামের মটর শ্রমিক বিপ্লব ঘোষের ছেলে। অন্যদিকে নিহত জয় কুমার ঘোষ তার ফেসবুক আইডি ঘুরে দেখা যায় শুধু আবেগঘন স্টাটাস পোস্ট করা রয়েছে ।

সর্বশেষ যে পোস্ট তাতে লেখা ছিল, আমাকে ছাড়া তুমি ভালোই থাকবা আমি সেটা ভালো করেই জানি ভালো থেকো আমার ভালো বাসার মানুষ তোমাকে অনেক ভালো বাসি যানি না কেনো আর তোমাকে নিয়ে বলার কিছুই নাই বলতে গেলে কম হয়ে যাবে যায় হোক ভালো থেকে তোমাকে ভুলতে না পারাটা হলো আমার ভালোবাসা, আর তোমার কথা ভেবে ভেবে কান্না করাটাই হলো তোমার প্রতি মায়া! আমার বুকের ভেতর যে চঞ্চল পাখিটা অনবরত ডানা ঝাপটাতো সে ম’রে গেছে! সর্বশেষ স্ট্যাটাস ছিল গুড বাই লেখা।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, পারিবারিক ভাষ্য মতে জয় দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে মানসিকভাবে অসুস্থ ছিলেন। উক্ত কারণেই আত্মহত্যা করতে পারেন মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ