কুষ্টিয়ায় বিএনপির পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন


কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটি বিতর্কিত ও মেয়াদ উত্তীর্ণ দাবী করে এই কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে শহরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড, শামিমুল হাসান অপুসহ বিএনপির সাবেক বিভিন্ন পর্যায়ের পদবঞ্চিত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আওয়ামীলীগ পূণর্বাসনসহ নানা কারনে বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটি বিতর্কিত হয়ে পড়ার পাশাপশি এই কমিটির মেয়াদও উত্তীর্ণ হয়ে গেছে। তাই এই কমিটি বাতিল করে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি দেয়ার আহবান জানান। বক্তারা আরো বলেন, বর্তমান জেলা বিএনপির কুতুব-জাকির কমিটিকে আওয়ামী লীগ পুনর্বাসন কমিটি বললে ভুল হবে না। কয়েক মাস আগে এই কমিটির মেয়াদ শেষ হয়েছে। এভাবে দল চলতে পারে না। এরা দুজন কুষ্টিয়া বিএনপির রাজনীতিকে ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে। তাদের এই পকেট কমিটি বাতিল করতে হবে। ইতি মধ্যে দেখা গেছে জেলা বিএনপির আহবায়ক কমিটিতে যারা পদ পেয়েছেন, তাদের মধ্যে অনেকে পৌর বিএনপি সহ উপজেলা পর্যায়ের কমিটিতে পদ পেয়েছেন। ‘বিতর্কিত’ কমিটি ভেঙে যোগ্যতাসম্পন্ন নেতাদের নিয়ে দ্রুত নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।
এর আগে গত ৪ নভেম্বর জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনের পর থেকে কমিটি বাতিলের দাবিতে আন্দোলন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। ওই সময় তিন মাসের জন্য আহবায়ক কমিটি গঠন করা হয়। মেয়াদ শেষ হওয়ায় বর্তমান কমিটি দ্রুত বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী পদবঞ্চিত নেতাকর্মী।
জেলা বিএনপির আহবায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ায় আবারো সংবাদ সম্মেলনের মাধ্যমে পদবঞ্চিত নেতারা অভিযোগ করেন, কুষ্টিয়া জেলা বিএনপির ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম এই আহবায়ক কমিটি। বিতর্কিত এই আহবায়ক কমিটি দায়িত্ব গ্রহণের পর উপজেলা, পৌরসহ, ইউনিয়ন পর্যায়ে সার্চ কমিটি গঠন করেছে, সব কমিটিতে ত্যাগী বিএনপি নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও তাদের দোসরদের নেওয়া হয়েছে। এদিকে বটতৈল ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে কমিটি গঠনের সময় আওয়ামী লীগের দোসরদের স্থান দেওয়া হচ্ছে, বিষয়টি স্থানীয় বিএনপির এক নিষ্ঠ কর্মীরা জানতে পেরে বাধা প্রদান করে বলে তারা জানতে পেরেছে। দীর্ঘদিন যারা আওয়ামী লীগের অত্যাচারে নির্যাতিত তাদেরকে স্থান না দিয়ে আওয়ামী দোসরদের নিয়েই কমিটি করছে। সংবাদ সম্মেলনে পদবঞ্চিত উপস্থিত নেতারা অভিযোগ করে বলেন, জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার দলের বারোটা বাজিয়ে গাছ লাগিয়ে বেড়াচ্ছে। ময়লা পরিস্কার করছে। এগুলোও করতে হবে, তবে দলীয় লোক দিয়ে নয়’ প্রয়োজনে জনবল ব্যবহার করতে হবে। এসব করার নামে দলের কর্মীদের হয়রানি করা হচ্ছে।
পরে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার বলেন, কুতুব-জাকিরের কমিটি ব্যর্থ কমিটি। এই কমিটির দ্বারা কুষ্টিয়া বিএনপির এক বিন্দু সাংগঠনিক কিছু হয়নি। বরং কুষ্টিয়ায় চারটি আসনে যে শক্ত অবস্থান ছিল তা ভেঙে যাচ্ছে। আগামী নির্বাচনে চারটি আসনই হারাতে হবে। কমিটি গঠনের পর তাদের উচিৎ ছিলো যাচাই বাছাই করে পুর্নাঙ্গ আহবায়ক কমিটি ঘোষনা করা। কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে যারা তাদের মতদর্শে চলেছে তাদের পদ দিয়েছে। এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে জানান। এদিকে তাদের দাবি আদায়ে আগামী বুধবার বেলা ১১টায় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন।



