দিনাজপুর
ঘোড়াঘাটে এসএসসি ও সমানের পরীক্ষায় অনুপস্থিত ৩৩ জন


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সমমানের অনুষ্ঠিতব্য পরিক্ষায় বৃহস্পতিবার ১ম দিনে অনুপস্থিতির সংখ্যা ৩৩ জন। চলতি বছরে এ উপজেলায় ২ হাজার ১৪৫ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা ছিল।
এবিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার জানান, ৫ টি কেন্দ্রে পরীক্ষার ১ম দিনে ৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এসএসসি বাংলা প্রথম পত্র বিষয়ে ১৬ জন , এসএসসি ভোকেশনাল বাংলা প্রথম পত্র বিষয়ে ৫ জন, দাখিল কুরআন মাজিদ ও তাজবিদ পত্রে বিষয়ে ১২ জনসহ মোট ৩৩ জন অনুপস্থিত ছিল ।





