কুষ্টিয়া

কুষ্টিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কুষ্টিয়া প্রতিনিধি: জুলাই-আগষ্ট’ ২৪ বিপ্লবে শহীদদের পরিবার কর্তৃক দায়েরকৃত হত্যা মামলার ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারন সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন ও জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষারসহ সকল আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে। পরে নেতৃবৃন্দ প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন।

মঙ্গলবার (০৮ এপ্রির) সকাল ১১টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কুষ্টিয়ার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জাতীয় নাগরিক কমিটি কুষ্টিয়ার সদস্য সুলতান মারুফ তালহা, আলী মুজাহিদ ও বিজেপির (পার্থ) কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক ইমরান হোসেনসহ কয়েকশ নারী পুরুষ অংশ নেয়।

এই বিভাগের আরও সংবাদ