লালমনিরহাট

হাতীবান্ধায় জিয়া পরিষদের সেমিনার অনুষ্ঠিত

পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা জিয়া পরিষদের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গনতন্ত্র যাপনে গণ আকাঙ্খা বিষয়ক
সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিকালে হাতীবান্ধা উপজেলার লোকমান হোসেন উচ্চবিদ্যালয়ের একটি হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় হাতীবান্ধা উপজেলা জিয়া পরিষদের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

হাতীবান্ধা উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন।

এ সময় আরো উপস্থিত উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক শফিউল আলম বাবুল, সিন্দুর্না ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক, সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলা জীয়া পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন দুলালসসহ বিএনপি ও জীয়া পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সভার শুরুতে কোরআন তেলওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন৷ প্রধান অতিথি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের বক্তব্যের মধ্যে দিয়ে সভায় শেষ হয়। এ ছাড়াও সভায় শেষে ইফতার মহফিলের আয়োজন করা হয়। এ সময় ওই হল রুমে কয়েকশ নেতাকর্মী ইফতারে অংশ নেন৷

এই বিভাগের আরও সংবাদ