লালমনিরহাট

পাটগ্রামে ট্রাক ট্যাংকলরী-কাভার্ড ভ্যান মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দর এলাকায় শ্রমিকদের কথা বলে ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা নয় শ্রমিকদের কল্যাণে এ টাকা উত্তোলন করা হয় বলে দাবী করেছেন শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিন।

বুধবার (২৬ মার্চ) দুপুরে পাটগ্রাম উপজেলা শ্রমিক ইউনিয়নের অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিন এ দাবী করেন।

জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিন সংবাদ সম্মেলনে আরও বলেন, সম্প্রীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাক থেকে টাকা নেয়ার যে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে তা আমাদের শ্রমিক ইউনিয়নের ভাবমূর্তি ক্ষুন্ন করতে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে এমনটা করা হয়েছে। সেই বিষয়টি নিয়ে সঠিক তথ্য তুলে ধরতেই আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। শ্রম অধিদপ্তরের যথাযত নিরিক্ষনের মাধ্যমেই সংগঠনের নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক সংগঠন পরিচালিত হয়ে আসছে। জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সকল কার্যক্রম উভয় সংগঠনের নেতৃবৃন্দের মতামত সাপেক্ষে কার্যক্রম পরিচালনা করা হয়। এই সংগঠনের চালক ও শ্রমিক সদস্যদের দূর্ঘটনায় পঙ্গুত্ব, মৃত্যুতে এক কালীন অনুদান হিসেবে ৫০ হাজার আর অস্বাভাবিক মৃত্যু বরণ করলে ৩০ হাজার টাকা, কন্যাদায় গ্রস্ত সদস্যদের ২০ হাজার টাকা এবং শিক্ষা ভাতা ৫ হাজার টাকা প্রদান করা হয়। অতএব অবৈধ ভাবে কোন চাঁদা নেয়া হয়না। যেটা নেয়া হয় শ্রমিকদের বেকারত্ব রোধ, শারিরীক অক্ষমতা এবং মৃত্যুসহ অন্যান্য সমস্যা, উন্নয়নের জন্য ব্যয় করা হয়।

জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি আব্দুল মজিদ, সহ সভাপতি গোলাপ হোসেন ও জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ অনেকে।

এই বিভাগের আরও সংবাদ