ঘোড়াঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিয়ে মহান় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে অস্থায়ী ভাবে নির্মিত স্মৃতিসৌধে স্ব- স্ব দপ্তরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম,সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওছার শেখ,ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হক,উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামান,ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মো. রিয়াজ মোর্শেদ রঞ্জু, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মোঃ সুজন মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার,বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র প্রমূখ।
এছাড়াও শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা ও পৌর বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ঘোড়াঘাট সরকারি কলেজ, ঘোড়াঘাট পৌরসভা, ঘোড়াঘাট থানা, ঘোড়াঘাট ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ ঘোড়াঘাট জোনাল অফিস-সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দপ্তর প্রধানরা।
পরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।এছাড়াও শিশুদের চিত্রাংকন, রচনা, আবৃতি প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





