নোয়াখালী

চাটখিলে ছাত্রদলের উদ্যোগে গণ ইফতার বিতরণ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় রোজাদারদের সম্মানে বদলকোট ইউনিয়ন পশ্চিম অঞ্চল শাখা ছাত্রদল নেতা রাহাত, বাপ্পি, তামিমের উদ্যােগে ইফতারের বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার বদলকোট বাজারে ইউনিয়ন পশ্চিম অঞ্চল বিএনপির প্রধান কার্যালয়ে এ ইফতার বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

গণ ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি ইউসুফ নবী বাবু, উপজেলা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার ওমর ফারুক, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ওমর সানি রবিন, ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম রিসাদ, পৌরসভা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন হোসেন।

আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন হোসেন, রিফাত হোসেন রুবেল, রনি মেহেদী হাসান, শাওন, তারেক, রিদয়, পিয়াস, বাবর, রাকিব, মোবারক, নিরব সহ ইউনিয়নের সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মীরা।

এই বিভাগের আরও সংবাদ