লালমনিরহাট

কালীগঞ্জে অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে লাখ টাকা জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে একটি অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. শাফায়াত আখতার নূর,রাকিবুল ইসলাম ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম আসিফ রহমান পরিদর্শক পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে ও পুলিশের সহযোগিতায় উপজেলার দলগ্রাম মেসার্স বিবিএমসি ব্রিক্সস ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ভাটাটি বৈধ কাগজপত্র ও অনুমোদন ছাড়া ইট প্রস্তুত, মাটি কাটা ও ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার,যা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এসব অপরাধের দায়ে ভাটাটিকে একলাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে উপজেলার আর একটি ইটভাটা এমজেএ ব্রিক্সস ২ ইট ভাটার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জরিমানা করতে গিয়ে ম্যাজিস্ট্রেটের সাথে অসৌজন্য মূলক আচরণের অভিযোগ উঠেছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ