ভোলা

ভোলায় নবগঠিত স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল

ইয়ামিন হোসেনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ভোলা জেলার আংশিক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে মিজানুর রহমান মাসুদ আহ্বায়ক, মুনতাসীর আলম রবিন চৌধুরী সদস্য সচিব ও ইয়াকুব শাহ জুয়েল কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

৬ই ফেব্রুয়ারী কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ৭ই ফেব্রুয়ারী বিকাল ৪টায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক কে শুভেচ্ছা জানিয়ে বিশাল মিছিল করেছে।

জেলা বিএনপির মহাজনপট্রি কার্যালয়ের সামনে থেকে শুভেচ্ছা মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

এ সময় নেতাকর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের নবগঠিত আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসীর আলম রবিন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সদ্য সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান (মীর রনি), মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা হারুনুর রশীদ সুমন ,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অজিউল্লাহ সুমন, সদস্য সচিব মাইনউদ্দিন হাওলাদারপ্রমুখ৷

এই বিভাগের আরও সংবাদ