রাজনীতি

তিতুমীর ও তেজগাঁও কলেজ ছাত্রদলের আহবায়ক পূর্ণাঙ্গ কমিটি গঠন

সরকারি তিতুমীর কলেজ ও তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই কমিটি অনুমোদন করেন।

সরকারি তিতুমীর কলেজ :

এই বিভাগের আরও সংবাদ

ইমাম হোসেনকে আহ্বায়ক ও সেলিম রেজাকে সদস্য সচিব করে সরকারি তিতুমীর কলেজের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে ১২৭ জনকে যুগ্ম আহ্বায়ক ও ২৬৯ জনকে সদস্য করা হয়েছে।

তেজগাঁও কলেজ :

আহ্বায়ক মোরশেদ আলম তরুণ ও সদস্য সচিব মো. সেলিম হোসেন। এছাড়া ১২২ জনকে যুগ্ম আহ্বায়ক ও ১৭৫ জনকে সদস্য করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ