দিনাজপুর

ঘোড়াঘাটে সেলিম রেজার শিক্ষা উপকরণ বিতরণ

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি: ঝড়ে পড়া রোধ ও বিদ্যালয়মুখী করতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ খাতা কলম বিতরণ করেন সমাজ সেবক মো. সেলিম রেজা।

আজ রোববার পর্যন্ত তিনি ব্যক্তিগত উদ্যোগে বিদ্যালয় গুলোতে উপস্থিত থেকে এসব শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন,গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ আব্দুল ওহাব মিয়া, সহকারী শিক্ষক মো. আব্দুল ওয়াজেদ, আহসান হাবীব,আবু তাহের,বেলোয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা.মাহমুদ আক্তার শিল্পী,বাঁশমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ আব্দুল খালেক,পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন, সমাজকর্মী মো. জুয়েল সরকার, মো.সাইফুল ইসলাম ও আরিফুলসহ অনেকে।

এই বিভাগের আরও সংবাদ