ভোলা
তারেক রহমানের পক্ষে ভোলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


ইয়ামিন হোসেন, ভোলা:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
২৫ই জানুয়ারী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সম্পাদক ও ভোলা জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলহাজ্ব তরিকুল ইসলাম কায়েদ এ কম্বল বিতরণ করেন৷
প্রথমে ভোলা শহরের উকিলপাড়াস্থ তার বাসভবনে পরবর্তীতে শহরের ভাসমান শীতার্তদের মাঝে কম্বল পৌছে দিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সাবেক এ নেতা।
আলহাজ্ব তরিকুল ইসলাম কায়েদ বলেন, আগামীর রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের পক্ষে ভোলার পথচারী ও নিম্ম আয়ের মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছি। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য দোয়া কামনা করেছি।





