দিনাজপুর

ঘোড়াঘাটে কলোনীর সকল সদস্যদের নিয়ে পূন র্মিলনী

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নুরজাহানপুর অব. সামরিক কলোনীর সকল সদস্যদের নিয়ে পূন র্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে নুরজাহানপুর অবপ্রাপ্ত সেনা পরিবার বর্গের আয়োজনে পৌরসভাধীন নুরজাহানপুর অব.সামরিক কলোনী উচ্চ বিদ্যালয় মাঠে পূনমিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মো: ইদ্রিস খানের সভাপতিত্বে ও অব: সেনা সদস্য মো.কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,ঘোড়াঘাট কারগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. সাদেকুর রহমান শাকিল,সাবেক প্যানেল মেয়র মো. কাদের মিয়া ,অব: প্রাপ্ত সেনা সদস্য মির্জা শামিম,মির্জা নাসিম মো: শাহাবুদ্দিন, মো. বসির উদ্দিন, প্রকৌশলী আব্দুস সালাম জনি খান, মো: ইসতিয়াক আহমেদ খান বাবু, ব্যবসায়ী মো.সামছুর রহমান জিন্না ও মো.জাহাঙ্গীর আলমসহ অনেকে।

এসময় শিক্ষক, সেনাবাহিনী, নৌবাহিনী, প্রকৌশলী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী , ব্যবসায়ীসহ এলাকার যুব সমাজ ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ